পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা

পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ আবু সালেহ রিয়াজ

নোয়াখালীতে কেক তৈরিতে পচা ডিম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলার দত্তেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

অভিযানকালে দেখা যায়, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ বাজার থেকে সংগ্রহ করা পচা ও ভালো ডিম একসঙ্গে মিশিয়ে কেক তৈরি করছে। ভেঙে রাখা ডিম থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ ছাড়া কেক তৈরির সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধিও মানা হচ্ছিল না।

অভিযানকারীরা আরও দেখতে পান, প্রতিষ্ঠানটিতে ‘হানিকম্ব’ নামের একটি বান তৈরির সময় চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত বিপুল পরিমাণ চিনির শিরা জব্দ করা হয়। পরে জব্দ করা এসব খাদ্য উপকরণ ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত