নয়াপল্টনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, October 14, 2026,
নয়াপল্টনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নয়াপল্টনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

নয়াপল্টনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

আমার সকাল ২৪ ডেস্ক

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নয়াপল্টনে জানাজায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সালাহউদ্দিন আহমেদের মৃত্যু স্বাভাবিক নয়; অত্যাচার ও নিপীড়নের কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। ২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের সময় তাকে নির্মমভাবে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। কারাগারে তিনি বারবার অসুস্থ হয়ে পড়লেও জামিন দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা বেশিদিন উপভোগ করতে পারলেন না সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি রাজনৈতিক জীবনে একাগ্রতা, দলের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং দলীয় কর্মসূচির প্রতি আনুগত্যের দৃষ্টান্ত রেখে গেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কসবায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ কসবায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

রিজভী আরও বলেন, নানা নিপীড়ন-নির্যাতনের পরও সালাহউদ্দিন আহমেদ দলের প্রতি আনুগত্য ও নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি। তার এই অবস্থান অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সাহস, ত্যাগ ও দিকনির্দেশনার মাধ্যমে সালাহউদ্দিন আহমেদ ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করেছেন। তিনি শারীরিকভাবে না থাকলেও মহানগর বিএনপির প্রতিটি কর্মকাণ্ড, মিছিল ও আন্দোলন-সংগ্রামে সাহসের প্রতীক হয়ে বেঁচে থাকবেন।

জানাজায় সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বাবার কথা বা কোনো কাজের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।

জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ জানাজায় অংশ নেন।

বিএনপি ও পারিবারিক সূত্র জানিয়েছে, সালাহউদ্দিন আহমেদের তৃতীয় জানাজা বুধবার বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত