1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৯:৩১|
ব্রেকিং নিউজ:
উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম

নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার

ইমন রহমান
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬,
নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার
নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার

নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার

ভোলা প্রতিনিধি: ইমন রহমান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে নৌ–পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলী ঘাট–সংলগ্ন নৌ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

নৌ–পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে বোরহানউদ্দিন থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া ইউনিয়নের মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি জেলে নৌকায় অতর্কিত হামলা চালায় অজ্ঞাতনামা জলদস্যুরা। এ সময় চার জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা এবং পরবর্তীতে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা (পিপিএম)–এর নেতৃত্বে মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির একটি দল টানা উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে মঙ্গলবার সকালে চার জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন—
• মো. মহিউদ্দিন মাতব্বর (৪০), পিতা মৃত সিদ্দিক মাতব্বর, জয়া গ্রাম, গঈাপুর ইউনিয়ন
• মো. সবুজ (২২), পিতা মো. দ্বীন ইসলাম, দালালপুর গ্রাম, টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড
• মো. বজলু মাঝি (38), পিতা মো. মোতাহার, দালালপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড
• মো. শরীফ (৩০), পিতা মো. কামাল মাঝি, দালালপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড

বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত জলদস্যুদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নৌ–পুলিশের এ অভিযানে স্থানীয় জেলেরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, নদীপথে নিয়মিত টহল ও অভিযান জোরদার হলে জলদস্যুতা কমে আসবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper