1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৯:১১|
ব্রেকিং নিউজ:
উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন

মোঃ আরিফ হোসেন
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬,
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন

মোঃ আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার

নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এতে লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ এবং নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি-র বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-কে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে না হয়ে লিখিতভাবে নেওয়া হয়। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র সরবরাহ করে লিখিতভাবে উত্তর দিতে বলা হয়। এতে প্রায় ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১১-১২ ঘণ্টার ব্যবধানে একই দিন রাতেই সিভিল সার্জনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়, যা লিখিত পরীক্ষার জন্য অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে যে, পরীক্ষায় অংশ না নিয়েও কয়েকজনের রোল নম্বর চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত রয়েছে।

পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি ও কার্যালয়ের এক জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তার ঘনিষ্ঠতার সুযোগে সুবিধাভোগী প্রার্থী বাছাই করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিছু প্রার্থী বিপুল অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার আশ্বাসও পেয়েছেন।

এমতাবস্থায় পরীক্ষার্থীরা ১০ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ, অভিযুক্ত সিভিল সার্জনকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে বিকেল সোয়া ৩টার দিকে নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি-কে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper