নোয়াখালীতে টাকা না দেওয়ায় রাস্তায় সন্তান প্রসবের দাবি ভুয়া

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
নোয়াখালীতে টাকা না দেওয়ায় রাস্তায় সন্তান প্রসবের দাবি ভুয়া
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নোয়াখালীতে টাকা না দেওয়ায় রাস্তায় সন্তান প্রসবের দাবি ভুয়া

নোয়াখালীতে টাকা না দেওয়ায় রাস্তায় সন্তান প্রসবের দাবি ভুয়া

নিজস্ব প্রতিবেদক
ঢাকা

‘টাকা না দেওয়ার কারণে নোয়াখালী সরকারি হাসপাতাল থেকে এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং পরে পেটের ব্যথায় রাস্তায় সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছেন’—এমন দাবি ও দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, দাবিটি সত্য নয়। ঘটনাটি বাংলাদেশের নোয়াখালীর নয়, নেপালের।

আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও নোয়াখালী সরকারি হাসপাতাল বা বিশ্বস্ত কোনো সূত্রে এমন ঘটনার তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নোয়াখালীর স্থানীয় সাংবাদিক নাসিম শুভ জানান, দাবিটি ভুয়া। তিনি হাসপাতাল ও পুলিশের সঙ্গে কথা বলেও এমন কোনো ঘটনার তথ্য পাননি।

নোয়াখালী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজিব আহমেদ চৌধুরী বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।” তিনি জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে

ছবির প্রকৃত ঘটনা

আলোচিত ছবিগুলো নিয়ে অনুসন্ধানে নেপালের অনলাইন গণমাধ্যম ‘প্রমুখ খবর’-এর ওয়েবসাইটে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। ওই প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, নেপালের সপ্তারী জেলার রাজবিরাজে অবস্থিত গজেন্দ্র নারায়ণ সিং সাগরমাতা জোনাল হাসপাতাল প্রাঙ্গণে এক নারী সন্তান প্রসব করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো ওই ঘটনার।

নেপালের আরেক গণমাধ্যম ‘ক্লিকমাণ্ডু’-এর প্রতিবেদনে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে ববিতা পাসওয়ান নামে এক নারী প্রসববেদনা নিয়ে ওই হাসপাতালে আসেন। চিকিৎসার জন্য কিছু পরীক্ষা দেওয়া হলে বিল আসে তিন হাজার টাকা। পরিবারের কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় বিল পরিশোধ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার একপর্যায়ে রাত প্রায় ৪টার দিকে হাসপাতালের গেটের সামনে ববিতা সন্তান প্রসব করেন।

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালী সরকারি হাসপাতালের ঘটনা হিসেবে যে দাবি ও ছবি প্রচার করা হচ্ছে, তা বাংলাদেশের নয়। ঘটনাটি নেপালের এবং ছবিগুলোও নেপালের ওই ঘটনার।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত