নোয়াখালী ডায়াবেটিক সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Wednesday, November 4, 2026,

নোয়াখালী ডায়াবেটিক সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Md Abu Saleh Riaj, স্টাফ রিপোর্টার
অদ্য ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার রাত ০৮:০০ ঘটিকায় নোয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম এঁর সভাপতিত্বে সমিতির হলরুমে কার্যকরী কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ও নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জনাব অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্ল্যাহ, জনাব অ্যাডভোকেট এ.টি.এম ফিরোজ আলম আজাদসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে সমিতির চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তিনি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের আহ্বান জানান।
সভায় সমিতির বিগত সময়ের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।