
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | দৈনিক আমার সকাল ২৪
নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক মিলনায়তনে পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এপ্রিল ২০২৬ মাসের অপরাধ দমন কার্যক্রম, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ কর্মকাণ্ডের মূল্যায়ন করা হয়। এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জন অফিসার ও পুলিশ সদস্যকে সার্টিফিকেট, নগদ অর্থ পুরস্কার এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খান এবং সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।