
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
গতকাল নোয়াখালীর মাইজদী কোর্ট রেলস্টেশনের কাছাকাছি কালবৈশাখী ঝড়ের প্রভাবে একটি বড় গাছ পড়ে রেললাইনে, যার কারণে ঢাকা অভিমুখী ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মাইজদী কোর্ট স্টেশন সংলগ্ন ১৭৩ নম্বর পিলারের কাছাকাছি এই ঘটনায় ট্রেনটি প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট বিলম্বিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে রেললাইন পরিষ্কার করেন।
সব বাধা দূর হওয়ার পর সকাল ০৮:২০ মিনিটে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মাইজদী কোর্ট স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, “ঝড়ের কারণে গাছ পড়ে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”