1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৪৭ জনের বৈধ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১০:৩০|
ব্রেকিং নিউজ:
বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু

নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৪৭ জনের বৈধ

মোঃ আরিফ হোসেন
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৪৭ জনের বৈধ
নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৪৭ জনের বৈধ

নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৪৭ জনের বৈধ

মোঃ আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন। নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৮টি মনোনয়নপত্র জমা হলেও নির্ধারিত সময়ে ৬২ জন প্রার্থীই তা জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন অসংগতি পাওয়ায় ১৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা:

  • নোয়াখালী-১: স্বতন্ত্র মুহাম্মদ ইফতেখার উদ্দিন

  • নোয়াখালী-২: জেএসডির মো. মোশারেফ হোসেন মন্টু, স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ

  • নোয়াখালী-৩: ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুর উদ্দিন, স্বতন্ত্র মো. রাজিব উদ্দৌলা চৌধুরী ও শরীফ আহমেদ

  • নোয়াখালী-৪: স্বতন্ত্র মোহাম্মদ ইস্তেয়াক হোসেন

  • নোয়াখালী-৫: জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারী, স্বতন্ত্র ওমর আলী, মুহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ নওশাদ

  • নোয়াখালী-৬: জাতীয় পার্টির নাছিম উদ্দিন মো. বায়েজীদ, স্বতন্ত্র শামীমা আজিম ও মুহাম্মদ নুরুল আমীন

বাতিলের কারণ:

  • নোয়াখালী-২ ও নোয়াখালী-৫: জেএসডি প্রার্থীরা ঋণ খেলাপি

  • নোয়াখালী-৩: ইসলামী আন্দোলন প্রার্থী আয়কর রিটার্ন দাখিল করেননি

  • নোয়াখালী-৬: জাপা প্রার্থীর দলের নিবন্ধন নেই

  • ১১ জন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় অসংগতি

যাচাই-বাছাই শেষে নোয়াখালী-১ থেকে ৬ পর্যন্ত আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, খেলাফত মজলিস, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, আপিলের সময়সীমা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper