নোয়াখালীতে যুবক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোডের সময় : Thursday, December 25, 2025,
নোয়াখালীতে যুবক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নোয়াখালীতে যুবক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে যুবক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ আরিপ হেসেন
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার ঘটনায় মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

গ্রেপ্তার দেলু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে।

র‍্যাব জানায়, চলতি বছরের অক্টোবর মাসে পূর্বশত্রুতার জেরে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এক ব্যক্তিকে একদল সন্ত্রাসী মারধর করে। এ সময় মারওয়ান হোসেন ওরফে বিজয় ওই ব্যক্তিকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তার ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দেলু ২ নম্বর আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত