নেছারাবাদে দ্বিগুণ মুনাফার প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, লাপাত্তা ফরিদ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
নেছারাবাদে দ্বিগুণ মুনাফার প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, লাপাত্তা ফরিদ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নেছারাবাদে দ্বিগুণ মুনাফার প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, লাপাত্তা ফরিদ

মোঃ আল মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে ‘পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ ও ‘সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডিও)’ নামে দুটি আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহের পর আত্মসাতের অভিযোগ উঠেছে ফরিদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দ্বিগুণ মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে এককালীন, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সাধারণ মানুষের কাছ থেকে এসব অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিশ্রুত মুনাফা তো দূরের কথা, জমা দেওয়া মূল টাকাও ফেরত পাচ্ছেন না তারা। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের আশায় প্রতিষ্ঠানের কার্যালয়ে ঘুরেও কোনো সমাধান না পেয়ে অনেকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পাওনা টাকা চাইতে গেলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগও করেছেন কয়েকজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযোগ রয়েছে, গ্রাহকদের সঙ্গে প্রতারণার ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। এর মধ্যে একজন গ্রাহকের নামে ইস্যু করা ডিসঅনার চেক ব্যবহার করে অন্য গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা এবং পরে মামলার ভয় দেখিয়ে দ্বিগুণ-তিনগুণ অর্থ আদায়ের মতো অভিযোগও করেছেন কয়েকজন ভুক্তভোগী। এতে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন।

জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

নাম প্রকাশে অনিচ্ছুক সমবায় সমিতির সাবেক এক কর্মকর্তা জানান, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত আমানতের অর্থ ব্যবহার করে ফরিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ জমি কিনেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট দলিলপত্র, আর্থিক লেনদেন ও সম্পদের উৎস নিয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের কাছ থেকে এ ধরনের আমানত সংগ্রহের কার্যক্রম নিয়মবহির্ভূত। ‘পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ তাদের আওতাভুক্ত নয় বলেও জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ফলে প্রতিষ্ঠানটির মাধ্যমে আমানত সংগ্রহ বা আর্থিক কার্যক্রম পরিচালনার বিষয়ে তাদের কোনো দায়ভার নেই বলে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে ফরিদ হোসেনের বক্তব্য জানতে তার কার্যালয়ে একাধিকবার গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তিনি ফরিদ হোসেনের সঙ্গে কথা বলে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধসহ সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

হাজার হাজার গ্রাহকের কাছ থেকে সংগৃহীত বিপুল অর্থের হিসাব, আমানত গ্রহণের বৈধতা এবং গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ার অভিযোগের বিষয়ে কার্যকর তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত