নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Wednesday, August 5, 2026,
নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস
নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস
কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর লড়াইয়ে নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে রেমোকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
বুধবার (৫ আগস্ট) ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে ২৮ মিনিটে রেমোর ডিফেন্ডার মার্লন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সান্তোস কোচ কুকা। বিরতির পর একসঙ্গে তিন পরিবর্তন এনে মাঠে নামান নেইমার, রনি ও উইলিয়ান আরাওকে। এর পর থেকেই আক্রমণের ধার বাড়ায় সান্তোস।
ম্যাচের ৭৪তম মিনিটে নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা রনি। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সান্তোসের।
ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল সান্তোসের। ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা ১৬টি শট নেয়, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেমোর ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র তিনটি।