1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে পচা ডিম ও নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ - আমার সকাল ২৪ |
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৭|
ব্রেকিং নিউজ:
সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে NFC ইউনাইটেড নোয়াখালীর সেমিফাইনাল নিশ্চিত ৬৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মৃত্যু ১৮ জনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি ধনিয়ার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কাজ শুরু সেনবাগে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৩ হাজার ৮০০ টাকা মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগ মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য জামিনে মুক্ত হয়েই আ.লীগ অফিস পরিদর্শনে ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ দৌলতপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ৭ প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত পল্লবীতে ৮ বছরের শিশু রামিসার মরদেহ উদ্ধার, প্রতিবেশী ফ্ল্যাটে মর্মান্তিক ঘটনা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ৯ বছরের শিশু নির্যাতন মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার জন্ম থেকেই মুখে টিউমার, এক চোখে দৃষ্টিহীন—তবুও থামেনি রাবেয়ার স্বপ্নের লড়াই লামায় বিদ্যুতায়িত তারের ফাঁদে গৃহবধূর মৃত্যু মাদারগঞ্জে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে পৈতৃক জমি ফিরে পেলেন রফিক মাস্টার ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার বরিশালে মাদকের টাকা না পেয়ে মা-বাবাকে মারধর, ঘরে ভাঙচুর ও লুট: ছেলেসহ গ্রেপ্তার ৩ হাঁকডাকে মুখরিত কোরবানির হাট, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা দেশে কত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন গায়িকা! তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু গাইবান্ধায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, ভোগান্তিতে ভোক্তারা মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু: প্রাথমিকভাবে যা জানাল পুলিশ কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটম সংঘর্ষে চালক নিহত গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটোয়ারীর মিরপুরে ৭ বছরের শিশু খুন গাইবান্ধায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় সরকার: পুতুল বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট কুমিল্লায় পেট্রোল ঢেলে তৃতীয় লিঙ্গের মাহিকে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির গ্রেফতার বাঘায় গুলি ছুঁড়ে এক জেলেকে অপহরণ, এলাকায় আতঙ্ক বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির বরিশালে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার মঠবাড়িয়ায় অধ্যক্ষের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের পাঁয়তারার অভিযোগ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত ঈদ-উল-আজহায় ব্যাংক ছুটি ও খোলা রাখার নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে পচা ডিম ও নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

মো. মনিরুজ্জামান:
  • আপলোডের সময় : মঙ্গলবার, মে ৫, ২০২৬,

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে পচা ডিম ও নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা বিশেষ প্রতিনিধি
মো. মনিরুজ্জামান:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গত বৃহস্পতিবারও একই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয়েছিল বলে জানা যায়।

জানা গেছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। তবে অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ও পচা খাবার সরবরাহ করছে।

অভিভাবক ও স্থানীয়দের দাবি, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের নিম্নমানের খাবার দেওয়া হয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

অভিভাবক মনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের খাবারের সঙ্গে পচা ও নিম্নমানের খাবার দিলে তারা অসুস্থ হয়ে পড়বে। সরকার যেখানে পুষ্টি নিশ্চিত করতে প্রকল্প নিয়েছে, সেখানে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।”

আরেক অভিভাবক সালমা বেগম বলেন, “আমাদের সন্তানদের এমন পচা খাবার দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। এসব খাবার খেলে তারা অসুস্থ হয়ে পড়বে।”

পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম জানান, শিক্ষার্থীদের জন্য আনা ডিম বিতরণ করা হলেও খাওয়ার সময় অনেক ডিম পচা পাওয়া যায়। পরে সেগুলো ফেরত নেওয়া হয়েছে এবং সরবরাহকারীকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, “বিষয়টি আমার জানা নেই। পচা ডিম সরবরাহ করা গুরুতর অপরাধ। এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper