1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর - আমার সকাল ২৪ |
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৯:৩২|
ব্রেকিং নিউজ:
সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর চরখালি ফেরিঘাটে ভাঙন: ফেরি চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী সাধারণ জগন্নাথপুরে গরুর বিরোধে সংঘর্ষ, ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট যশোরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়ন কাজ শুরু রাজধানীতে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, লালমনিরহাটে নেওয়া হয়েছে মঠবাড়িয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকানকে জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম শনাক্ত রাজশাহীর পবা উপজেলায় পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক, নগদ টাকা জব্দ কসবা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার শিবালয়ে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাচারচেষ্টা, ম্যানেজারসহ ২ জন আটক ধামইরহাট থানার নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড গুলিস্তানে ফুটপাত উদ্ধার, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বাদশার বড় জয় চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক মতলব উত্তরে জাটকা বিক্রয় বন্ধে অভিযান, এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নওগাঁর আত্রাইয়ে উদ্ভাবনভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর

মোঃ রাব্বি রহমান
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর
নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর

নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর

মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:
উত্তরাঞ্চলের মানুষের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর দপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নীলফামারীতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

প্রায় এক হাজার শয্যার এই আধুনিক হাসপাতালটি বাস্তবায়িত হলে নীলফামারীসহ সমগ্র উত্তরাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আন্তর্জাতিক মানের অবকাঠামো নিয়ে গড়ে উঠতে যাওয়া এই হাসপাতালটি দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্প এলাকার সার্বিক অগ্রগতি, ভূমি উন্নয়ন কাজ, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম, সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, “এই প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু নীলফামারী নয়, রংপুর বিভাগের সমগ্র জনগণ উন্নত চিকিৎসাসেবা পাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।”

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে হবে না। স্থানীয় পর্যায়েই তারা আধুনিক চিকিৎসাসেবা পাবে।”

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এই বৃহৎ হাসপাতাল প্রকল্পটি দেশের স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper