1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং কর্মীদের নিয়োগ বাতিল: অভিযোগ ঐক্যপরিষদের - আমার সকাল ২৪ |
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:১১|
ব্রেকিং নিউজ:
কয়ছর আহমেদকে আনোয়ার হোসেনের অভিনন্দন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো—

নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং কর্মীদের নিয়োগ বাতিল: অভিযোগ ঐক্যপরিষদের

মো. আরফান আলী
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং কর্মীদের নিয়োগ বাতিল: অভিযোগ ঐক্যপরিষদের
নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং কর্মীদের নিয়োগ বাতিল: অভিযোগ ঐক্যপরিষদের

নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং কর্মীদের নিয়োগ বাতিল: অভিযোগ ঐক্যপরিষদের

ঠাকুরগাঁও প্রতিনিধি ,মো. আরফান আলী
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম।

রোববার সকালে চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীদের বিষয়টি তদারকি করতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম বলেন,
“প্রায় সাত মাস আগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত লোকজনকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। এরপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাদের পুনর্বহালের নির্দেশনা গেলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণেই আমরা তদারকিতে এসেছি।”

তিনি আরও জানান, হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে ইতোমধ্যে কথা হয়েছে এবং মানবিক দিক বিবেচনায় দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সিনিয়র সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, দপ্তর সম্পাদক আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পটভূমি

জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ‘মেসার্স সারমী ট্রেডার্স’ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লিনার, আয়া, ওয়ার্ডবয়, ট্রলি বয়, ওটি বয় ও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পদে আউটসোর্সিং জনবল নিয়োগ দেওয়া হয়।
তবে প্রায় সাত মাস আগে তাদের হাজিরা খাতা ও ডিউটি রেজিস্টার থেকে নাম বাদ দেওয়া হয়, এবং কোনো লিখিত নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়।

পরে চাকরিচ্যুত ৩৫ জন কর্মী মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৩ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের নির্দেশনা পাঠায়। তবে এখনো তা বাস্তবায়ন হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন,
“তাদের নিয়োগ যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ছিল এবং ওই প্রতিষ্ঠানই চাকরি বাতিল করেছে, তাই বিষয়টি সেই কাঠামোর মধ্যেই দেখতে হবে। সরকারিভাবে লোকবল বাড়ানো হলে মানবিক দিক বিবেচনায় আমরা বিষয়টি নিয়ে কাজ করবো।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper