নিহত সেনাসদস্য রিফাতের শোকাহত পরিবারের পাশে এমপি মিলন

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
নিহত সেনাসদস্য রিফাতের শোকাহত পরিবারের পাশে এমপি মিলন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নিহত সেনাসদস্য রিফাতের শোকাহত পরিবারের পাশে এমপি মিলন

নিহত সেনাসদস্য রিফাতের শোকাহত পরিবারের পাশে এমপি মিলন

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী, আমার সকাল ২৪

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুতে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের ভিড় থাকলেও সন্তান হারানোর বেদনায় নির্বাক পরিবারের সদস্যরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তাসনিম রিফাতের বাড়িতে যান সংসদ সদস্য শফিকুল হক মিলন। এ সময় তিনি নিহত সেনাসদস্যের বাবা আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে রিফাতের বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে তার কবর জিয়ারত করেন এমপি মিলন। এ সময় তিনি নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পাবনায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড পাবনায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড

এমপি মিলন বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তাসনিম রিফাতের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ সেনাসদস্যের আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্যই গভীর শোকের।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, “সন্তান হারানোর কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রিফাতের বাবার এই শোক আমরা ভাগ করে নিতে না পারলেও তাঁদের পাশে আছি—এটাই আমাদের দায়িত্ব। তাসনিম রিফাতসহ নিহত সেনাসদস্যদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করছি।”

পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম ও কুতুব উদ্দিন বাদশা, উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় একটি দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুজন সেনাসদস্যের মৃত্যু হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত