1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৩৮|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ

এস.এম. সোলায়মান গনি
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ
নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ

নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ

এস.এম. সোলায়মান গনি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ও সোনাহাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ এখন চরম ঝুঁকির মুখে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রীজটির পাটাতন ও বিভিন্ন অংশ ভঙ্গুর হয়ে পড়লেও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই ভারী মালবাহী যানবাহন চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী ব্রীজটির উপর নির্ধারিত সীমার বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও বাস্তবে তা কার্যত অমান্য হচ্ছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করছে অসংখ্য ট্রাক ও ভারী যানবাহন।

স্থানীয়রা জানিয়েছেন, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার প্রায় ১০টি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রীজ ব্যবহার করেন। এছাড়া ব্রীজটির পূর্ব প্রান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দরকে কেন্দ্র করে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক চলাচল করছে। এতে ব্রীজের উপর চাপ ক্রমেই বাড়ছে।

জানা গেছে, ২০২৫ সালের ৯ জানুয়ারি ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছিল—ব্রীজের উপর নির্ধারিত ওজনসীমার বেশি মালবাহী যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র ৬ চাকার ট্রাকের পরিবর্তে ১০ চাকার ট্রাক অবাধে পারাপারের সুযোগ করে দিচ্ছে। এসব ট্রাকে প্রায় ৩০ টনেরও বেশি মালামাল বহন করা হয়, যা পুরাতন ব্রীজের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে যে কোনো সময় ব্রীজ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সোনাহাট ইউনিয়নের বাসিন্দা মামুন বলেন, “সামনে ঈদুল ফিতর উপলক্ষে অনেক কর্মজীবী মানুষ বাড়ি ফিরবেন। কিন্তু এভাবে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে যে কোনো সময় ব্রীজটি ভেঙে পড়তে পারে। এতে ঈদকে ঘিরে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”

এ বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, “ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিধিনিষেধ অমান্য করলে সড়ক ও জনপথ অধিদপ্তরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

অন্যদিকে কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন জানান, পুরাতন ব্রীজটির দক্ষিণ পাশে নতুন একটি ব্রীজ নির্মাণাধীন রয়েছে এবং চলতি বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। তবে জনদুর্ভোগ কমাতে পুরাতন ব্রীজটি ইতোমধ্যে কয়েক দফায় মেরামত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সোনাহাট ব্রীজে ভারী যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা জরুরি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper