1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাজানো মামলায় অব্যাহতি পেলেন দুই সাংবাদিক - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৯:৫৯|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাজানো মামলায় অব্যাহতি পেলেন দুই সাংবাদিক

নাহিদ হাসান হৃদয়
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ২, ২০২৫,
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাজানো মামলায় অব্যাহতি পেলেন দুই সাংবাদিক
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাজানো মামলায় অব্যাহতি পেলেন দুই সাংবাদিক

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাজানো মামলায় অব্যাহতি পেলেন দুই সাংবাদিক

নাহিদ হাসান হৃদয়, সাভার

সাভারে কর্মরত দৈনিক তৃতীয় মাত্রার প্রতিবেদক সোহেল রানাকে হত্যাচেষ্টা মামলার চার্জশীটভুক্ত প্রধান আসামি ও জুলাই আন্দোলনের গণহত্যাকারী সামিউল আলম শামীম ওরফে এস এ শামীমের দায়ের করা পাল্টা সাজানো মামলায় সাংবাদিক সোহেল রানা ও সাংবাদিক জাহিন রিয়াজকে আদালত অব্যাহতি দিয়েছেন।

রবিবার (২ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ইসরাত জাহান মুন্নি এই আদেশ দেন। সাংবাদিকদের পক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

আইনজীবী আল মামুন রাসেল জানান, সাংবাদিক সোহেল রানা ও জাহিন রিয়াজের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের অব্যাহতি দেন। আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীমের দায়ের করা সাজানো মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া

রায়ের খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিক ও সচেতন মহল আনন্দ প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস দেখান। তারা মিষ্টি বিতরণ করে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচেতন মহল মনে করে, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আইনের অপব্যবহার সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার একটি কৌশল ছিল। আদালত এই মিথ্যা মামলায় দুই সাংবাদিককে খালাস দিয়ে প্রমাণ করেছেন যে সাংবাদিকরা জনগণের বন্ধু।

সংঘাতের সূত্রপাত

২০২২ সালের ৯ আগস্ট আশুলিয়ার নিরিবিলি এলাকায় এক বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগে আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতা ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আলম সোহাগসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সোহেল রানার ওপর ক্ষোভ প্রকাশ করেন শফিউল আলম সোহাগের ভাই সামিউল আলম শামীম।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের ছবি বিকৃত করে হুমকি ও অপপ্রচার চালানো হয়। ১৩ আগস্ট সাংবাদিকরা প্রতিবাদস্বরূপ মানববন্ধন করেন এবং সেদিন রাতেই সোহেল রানা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হত্যাচেষ্টার ঘটনা ও পাল্টা মামলা

১৪ আগস্ট দুপুরে সাভার উপজেলা পরিষদের ভেতরে সোহেল রানাকে হত্যার চেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ১৫ আগস্ট সাংবাদিকের মামা আশরাফুল ইসলাম আশুলিয়া থানায় মামলা দায়ের করেন, যেখানে এস এ শামীম প্রধান আসামি ছিলেন।

কিন্তু ঘটনার পরদিনই ১৬ আগস্ট, হত্যাচেষ্টার ঘটনা আড়াল করতে এস এ শামীম পাল্টা মামলা দায়ের করেন সোহেল রানা ও জাহিন রিয়াজের বিরুদ্ধে। তদন্তে প্রমাণিত হয়, এই মামলা সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

বর্তমান পরিস্থিতি

সোহেল রানার করা মামলাটির সাক্ষ্যগ্রহণ আদালতে চলমান। অন্যদিকে, এস এ শামীম ও তার ১৯ অনুসারীর বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও, এস এ শামীম ও তার ভাই শফিউল আলম সোহাগের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে একাধিক হত্যা মামলা রয়েছে, যার কারণে তারা বর্তমানে পলাতক।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper