1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান - আমার সকাল ২৪ |
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| বিকাল ৫:০২|
ব্রেকিং নিউজ:
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা পাহাড়ে ৮ ভাষায় বিএনপির ৩১ দফা প্রচারণা নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় সুন্দরবনে তিন জেলে গ্রেপ্তার শেরপুর-৩: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন লালমনিরহাটে লিখিত ও ভাইভা অমিল, ৩ পরীক্ষার্থী থানায় সোপর্দ ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থী মজনুর জনসভা: উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি শিবচরে বিএনপির মাধ্যমে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ গণঅধিকার প্রার্থীর আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই: পীর সাহেব চরমোনাই জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন, কুইজ প্রতিযোগিতার আয়োজন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ি নিজ গ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা ধুনটে বগুড়া-৫ আসনের হাতপাখার প্রার্থী মাহমুদুর রহমানের পথসভা ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর জনগণের সেবা করা সম্ভব হবে :মোশাররফ হোসেন উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা নোয়াখালী-০১ আসনে পীরসাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিশাল জনসভা ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৪৫,৭৬০ টাকা এলপিজির দাম আরও বাড়ল ফেব্রুয়ারি মাসে নওগাঁর আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু চবি মেধাবী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শালিখায় শেষকৃত্য সম্পন্ন ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ মাইক্রোবাস শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড সিলেটে বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেফতার ৩ প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমলো ৩ নং গট্রি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশ ইসলামী আন্দোলনের আমীর রামগঞ্জ ও কমলনগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন রায়পুরে আল-হেরা ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিত্র শবে বরাত: করনীয় ও বর্জনীয় বিষয়সমূহ লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে আদর্শ কৈখালী গড়ব: গাজী নজরুল ইসলাম ঝিকরগাছার গঙ্গাধারপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬,
নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান
নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান

নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে শুধু একটি প্রক্রিয়া হিসেবে দেখা চলবে না। এটি দেশপ্রেমিক ও দেশবিরোধীদের মধ্যে একটি লড়াই। জনগণ অতীতে সবসময় দেশপ্রেমিকদের সমর্থন দিয়েছে এবং ১২ ফেব্রুয়ারি বিএনপি জনগণের সমর্থন পাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “একটি দল মা-বোনদের কাছে অসৎ প্রস্তাব পাঠাচ্ছে। তারা কি সত্যিই সৎ শাসন কায়েম করতে চায়? নির্বাচনের আগে জনগণের কাছে মিথ্যা বলছে, তাহলে নির্বাচনের পরে কী হবে তা সহজেই বোঝা যায়।”

তারেক রহমান আরও বলেন, দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করার পরিকল্পনা চলছে। তাই জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি দেশের নারীদের ক্ষমতায়ন এবং সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। গার্মেন্টস শিল্প, শিক্ষা ও ‘ফ্যামিলি কার্ড’ প্রদানসহ নারীদের স্বাবলম্বী করার পরিকল্পনা তুলে ধরেন। কৃষি ও খাল খনন, চিনিকল পুনঃপ্রবর্তন ও ভোকেশনাল ট্রেনিং কেন্দ্র স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন।

তারেক রহমান জনসভায় যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুরের ২২ জন ধানের শীষ মনোনীত প্রার্থীর জন্য ভোটের আহ্বান জানান। জনতা স্বতঃস্ফূর্তভাবে বিজয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সভাপতিত্ব করেন। জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জনসভা পরিচালনা করেন। এছাড়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper