
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানান, ভোরের দিকে নদী অববাহিকার কিছু জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)ও আবহাওয়া একই ধরনের থাকতে পারে। আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।