নির্বাচনের তফশিল ঘোষণা আজ হতে পারে
- আপলোডের সময় : Sunday, December 7, 2025,

নির্বাচনের তফশিল ঘোষণা আজ হতে পারে
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ, ৭ ডিসেম্বর ২০২৫। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) একটি বৈঠক প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল পৌনে ১১টায় নির্বাচন ভবনে শুরু হয়েছে।
বৈঠকের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের তারিখ চূড়ান্ত করা হতে পারে। এছাড়া মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ, ভোটকেন্দ্রের গোপন কক্ষ বাড়ানো এবং ভোট গ্রহণের সময় বৃদ্ধির মতো বিষয়ও আলোচ্য।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হলেও তফশিল ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।