নিতাই রায় চৌধুরী ভালো লোক, তবে কানে একটু কম শোনেন’: যুবদল নেতা নয়ন

  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
নিতাই রায় চৌধুরী ভালো লোক, তবে কানে একটু কম শোনেন’: যুবদল নেতা নয়ন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নিতাই রায় চৌধুরী ভালো লোক, তবে কানে একটু কম শোনেন’: যুবদল নেতা নয়ন

‘নিতাই রায় চৌধুরী ভালো লোক, তবে কানে একটু কম শোনেন’: যুবদল নেতা নয়ন

নুর ইসলাম | মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরীকে ‘ভালো লোক’ উল্লেখ করে তিনি কানে একটু কম শোনেন—এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শোভাযাত্রাটি উপজেলার আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিল্টন মুন্সির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ করে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘দাদা সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী সম্পর্কে কিছু বলতে চাই না। দাদা ভালো লোক, শুধু কানে একটু কম শোনেন, কান কথা শোনেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, ‘আমি দাদার কাছে জানতে চাই—ছয় মাসও হয়নি, কিন্তু আপনার বিরুদ্ধে কেন জনগণ, সাধারণ মানুষ ফুঁসে উঠেছে?’

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

রবিউল ইসলাম নয়ন বলেন, ‘রবিউল ইসলাম নয়ন আপনার সঙ্গে কথা বলতে চায় না। রবিউল নয়ন শালিখা-মহম্মদপুরে এসে সমাবেশ করে আপনাকে জিতিয়েছে। জাতীয় নির্বাচনের এক দিন আগে ১১ ফেব্রুয়ারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ জিতবেন। আমরা আমাদের কথা রেখেছি। কিন্তু আপনি জনগণের সঙ্গে কথা রাখেননি।’

তিনি বলেন, জনগণের সঙ্গে কী হয়েছে, তাতে তার কিছু যায় আসে না। জনগণের সঙ্গে তিনি ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

মিছিলে অংশ নিতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে নয়ন বলেন, ‘আপনার কিছু ছুটকা-ফাটকা নেতা মিছিলে আসতে হুমকি-ধমকি দেয়। এই মিছিল ঠেকানোর ক্ষমতা আপনাদের নেই। কারণ, এটি জনগণের মিছিল, ভালোবাসার মিছিল, অধিকার আদায়ের মিছিল।’

স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। সরকারিভাবে গরিব-অসহায় মানুষের জন্য যে অনুদান আসে, তা যাচাই-বাছাই করে প্রকৃত গরিবদের দিতে হবে। কারও কথায় বা কারও নির্দেশে যদি তালিকা করা হয়, তাহলে জনগণ কিন্তু আঙুল বাঁকা করতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সুপারিশ করে কোনো লাভ হবে না। প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষ যেন সরকারি সহায়তা পায়, সেটিই নিশ্চিত করতে হবে।’

সমাবেশে শালিখা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত