নিজ জন্মভূমি ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

নিজ জন্মভূমি ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মো. আরফান আলী:
রবিবার (৬ সেপ্টেম্বর) নিজ জন্মভূমি ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।
হেলিপ্যাডে তাকে স্বাগত জানান রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মোহাম্মদ খায়রুল কবির ও সদস্য সচিব ড. শহিদুজ্জামান উপস্থিত ছিলেন। তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। গার্ড পরিদর্শন শেষে মা-বাবার কবর জিয়ারতের জন্য সেনুয়া গোরস্থানে যান তিনি। সেখানে কবর জিয়ারত ও মোনাজাত শেষে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে অবস্থান করবেন।
সফরের প্রথম দিন রোববার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এ ছাড়া কবর জিয়ারত ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে আয়োজিত সুধী সমাবেশে তিনি যোগ দেবেন।
সুধী সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি, ঠাকুরগাঁও জেলার উন্নয়ন এবং ভবিষ্যৎ জাতীয় দিকনির্দেশনা নিয়ে তিনি বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।