নালিতাবাড়ীতে যৌতুকের অভিযোগে বিয়ে, দুইবার গর্ভপাতের পর স্ত্রীকে তালাক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
নালিতাবাড়ীতে যৌতুকের অভিযোগে বিয়ে, দুইবার গর্ভপাতের পর স্ত্রীকে তালাক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নালিতাবাড়ীতে যৌতুকের অভিযোগে বিয়ে, দুইবার গর্ভপাতের পর স্ত্রীকে তালাক

নালিতাবাড়ীতে যৌতুকের অভিযোগে বিয়ে, দুইবার গর্ভপাতের পর স্ত্রীকে তালাক

জাফর আহাম্মদ, শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে যৌতুকের অভিযোগে বিয়ের পর দুইবার গর্ভপাত ঘটানো এবং স্ত্রীকে মারধরের পর তালাকের নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে স্বামী সজিব উদ্দিনের (২৯) বিরুদ্ধে। ভুক্তভোগী নুসরাত জাহান নাছিমা (২৫) আইনগত প্রতিকার ও অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নন্নী ইউনিয়নের বাইগরপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাছিমার সঙ্গে একই উপজেলার মৌয়াকুড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সজিব উদ্দিনের পরিচয়ের সূত্র ধরে বিয়ে হয়। সজিব গার্মেন্টসে কর্মরত। বিয়ের আগে যৌতুক বাবদ দুই লাখ টাকা স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হকের কাছে জামানত হিসেবে রাখা হয় বলে অভিযোগ করেছেন নাছিমার পরিবার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনই ঢাকায় ফিরে সংসার শুরু করেন। নাছিমার দাবি, প্রায় ১১ মাসের সংসার জীবনে তাকে একবারও শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি।

নাছিমার অভিযোগ, প্রথমবার গর্ভবতী হওয়ার পর প্রায় দুই মাস ১০ দিন সময় হলে তাকে ওষুধ খাওয়ানো হয় এবং গর্ভপাত ঘটে। পরে আবারও গর্ভবতী হলে বিষয়টি জানতে পেরে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

নাছিমা আরও জানান, গত ১১ সেপ্টেম্বর বাবার বাড়িতে যাওয়ার সময় বমি নিয়ন্ত্রণের ওষুধের কথা বলে তাকে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয় বলে তিনি অভিযোগ করেন। বাড়িতে ফেরার পর অসুস্থ হয়ে পড়লে তাকে শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর গর্ভপাতের কারণে তাকে ডিএনসি করাতে হয় বলে জানান তিনি।

এরই মধ্যে গত ১৯ সেপ্টেম্বর সজিব উদ্দিন নাছিমার বাবার বাড়িতে তালাকের নোটিশ পাঠান বলে পরিবার সূত্রে জানা গেছে।

নাছিমা অভিযোগ করে বলেন, “বিয়ের পর একদিনও শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। আগাম দুই লাখ টাকা যৌতুক নেওয়া হয়েছে। এরপর আমার মাসিক বেতন ও গলার সোনার চেইন বিক্রি করে টাকা নেওয়া হয়েছে। পরপর দুইবার গর্ভপাতের ঘটনা ঘটেছে। সবশেষ মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে তালাকের নোটিশ দেওয়া হয়েছে। আমি এর আইনগত প্রতিকার ও সর্বোচ্চ শাস্তি চাই।”

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক যৌতুকের টাকা লেনদেনসহ পারিবারিক বিষয়গুলো সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে বলেন, এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে তারা স্থানীয় সমঝোতার পরিবর্তে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চান।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত