নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
জাফর আহম্মেদ, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ীর আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. তানভীর ইবনে কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসের উদ্বোধন ও স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম। তিনি সভায় সভাপতিত্বও করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার আল-আমিন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর এরিয়া ম্যানেজার নুর নবী সরকার এবং ডা. ফাহাদ রহমান।
সভায় চোখের যত্ন, দৃষ্টিশক্তি সংরক্ষণ, চোখের রোগ প্রতিরোধ এবং সময়মতো চক্ষু চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি চোখের সুস্থতা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ ইদ্রিস আলী, এফও (আরজিআইএল) তৌকির আহম্মেদসহ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।