নালিতাবাড়ীতে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, উদ্ধার গাড়ি থেকে ৫ ব্যাটারি উধাও

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Monday, October 12, 2026,
নালিতাবাড়ীতে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, উদ্ধার গাড়ি থেকে ৫ ব্যাটারি উধাও
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নালিতাবাড়ীতে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, উদ্ধার গাড়ি থেকে ৫ ব্যাটারি উধাও

নালিতাবাড়ীতে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, উদ্ধার গাড়ি থেকে ৫ ব্যাটারি উধাও

জাফর আহাম্মদ, শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে অটোরিকশাটি উদ্ধার করা হলেও এর পাঁচটি ব্যাটারি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যাটারিগুলো নতুন করে কিনতে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছেন গাড়ির মালিক মো. ইয়াকুব আলী (৪৫)।

রোববার (১১ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী পৌরশহরের অদূরে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অটোরিকশাটি উদ্ধার করেন মালিক। এর আগে শনিবার দুপুরে পৌরশহরের গড়কান্দা মহল্লায় হাবুল দত্তের রাইস মিলের পাশে নালিতাবাড়ী-নয়াবিল মহাসড়কের কাছ থেকে গাড়িটি ছিনতাই হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইয়াকুব আলী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, শনিবার দুপুরে পৌরশহরের হাসপাতাল মোড় থেকে নয়াবিল যাওয়ার কথা বলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর অটোরিকশায় ওঠেন। গাড়িটি গড়কান্দা মহল্লায় হাবুল দত্তের রাইস মিলের পাশে পৌঁছালে ওই ব্যক্তি তাঁর নাকের কাছে একটি গামছা চেপে ধরেন। এরপর তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এ সুযোগে ওই ব্যক্তি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন ইয়াকুব।

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পেয়ে নিজের অটোরিকশাটি খুঁজতে শুরু করেন তিনি। কোথাও না পেয়ে গাড়িটি ফিরে পাওয়ার আশায় ‘নালিতাবাড়ী হেল্পলাইন’ নামের একটি ফেসবুক পেজে অটোরিকশা হারানোর বিষয়ে পোস্ট দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে ছিনতাইকারীরা অটোরিকশাটির ১২ ভোল্টের পাঁচটি ব্যাটারি খুলে নিয়ে গাড়িটি কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায় বলে জানা গেছে। একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি দেখতে পান। খবর পেয়ে রোববার দুপুরে ইয়াকুব ঘটনাস্থলে গিয়ে গাড়িটি শনাক্ত করেন এবং বুঝে নেন।

ইয়াকুব আলী বলেন, অটোরিকশার পাঁচটি ব্যাটারিই খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাড়িটি চালু করতে নতুন ব্যাটারি লাগাতে হবে। এতে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে, যা তাঁর পক্ষে বহন করা খুবই কঠিন।

এ ধরনের ঘটনা এড়াতে অটোরিকশাচালকদের যাত্রী পরিবহনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত