নান্দাইলে প্রবাসীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, গাছের সঙ্গে বেঁধে রাখার দাবি
- আপলোডের সময় : Friday, October 2, 2026,

নান্দাইলে প্রবাসীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, গাছের সঙ্গে বেঁধে রাখার দাবি
মোঃ শাজাহান মিয়া
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাভার এলাকায় এক সৌদি প্রবাসী যুবকের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে সারোয়ার নামে ওই যুবক আটক হওয়ার পর তাকে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে।
আটক সারোয়ার ১ নম্বর ওয়ার্ডের দাতারাটিয়া পুতলাকান্দা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সাভার এলাকার আরেক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী সঙ্গে সারোয়ারের অনৈতিক সম্পর্কের বিষয়টি তারা জানতে পারেন। পরে স্থানীয়রা সারোয়ারকে আটক করে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রাখেন।
আটক অবস্থায় সারোয়ার জানান, তিনি প্রায় ১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর ওই নারীর সঙ্গে ৪-৫ বার দেখা হয়েছে বলে তিনি দাবি করেন। ওই নারী রাজি থাকলে তাকে বিয়ে করতেও প্রস্তুত বলে জানান সারোয়ার।
অন্যদিকে, ওই নারী প্রথমে সম্পর্কের বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এসব বক্তব্যের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, ঘটনাটি আইনগত প্রক্রিয়ায় না নিয়ে স্থানীয় কয়েকজন মাতব্বর ও দরবারি ৫৭ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিক: মোঃ শাজাহান মিয়া



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।