1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নাটোর-৩ আসনে জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল সিংড়া - আমার সকাল ২৪ |
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪০|
ব্রেকিং নিউজ:
কয়ছর আহমেদকে আনোয়ার হোসেনের অভিনন্দন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো—

নাটোর-৩ আসনে জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল সিংড়া

আমির হামজা
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
নাটোর-৩ আসনে জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল সিংড়া
নাটোর-৩ আসনে জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল সিংড়া

নাটোর-৩ আসনে জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল সিংড়া

মোঃ আমির হামজা, নাটোর

নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী জার্জিস কাদির বাবুর প্রার্থিতা পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সিংড়া। এ দাবিতে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও সিংড়া সচেতন নাগরিক সমাজ।

বেলা ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত কর্মসূচির কারণে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেননি জার্জিস কাদির বাবু। ফলে তাকে ‘জুলাই আন্দোলনের চেতনার প্রতিনিধি’ হিসেবে গ্রহণযোগ্য মনে করছেন না তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, জার্জিস কাদির বাবু রাজনৈতিক সুযোগসন্ধানী ভূমিকা পালন করেছেন ও একাধিক দল পরিবর্তন করেছেন। তাদের দাবি অনুযায়ী, তিনি সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত এবং সিংড়ার সাধারণ মানুষের কাছে অপরিচিত।

আয়োজকদের অভিযোগ, অতীতে তিনি বিএনপির নেতা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মাধ্যমে বিএনপিতে যোগ দেন। পরে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ থাকাকালে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতা খায়রুজ্জামান লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়ে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এসময় তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আশীর্বাদপুষ্ট ছিলেন বলেও অভিযোগ তোলেন বক্তারা। এছাড়া ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে অর্থায়নের অভিযোগও করেন তারা।

জুলাই যোদ্ধারা বলেন, এই ধরনের ব্যক্তিকে প্রার্থী করা হলে ১০ দলীয় জোট জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে শহীদ রিদয়ের পিতা রাজু আহমেদ, শহীদ সোহেল রানার পিতা আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা মেহেদী হাসান, বায়েজিদ বোস্তামী, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ইলিয়াস বিন আলমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper