1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নাগেশ্বরীতে শহীদ হাদীর স্মরণে আলোচনা ও দোয়া - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ৯:১৫|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

নাগেশ্বরীতে শহীদ হাদীর স্মরণে আলোচনা ও দোয়া

মো. এরশাদুল হক
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
নাগেশ্বরীতে শহীদ হাদীর স্মরণে আলোচনা ও দোয়া
নাগেশ্বরীতে শহীদ হাদীর স্মরণে আলোচনা ও দোয়া

নাগেশ্বরীতে শহীদ হাদীর স্মরণে আলোচনা ও দোয়া

মো. এরশাদুল হক
প্রতিনিধি | নাগেশ্বরী, কুড়িগ্রাম

নাগেশ্বরী উপজেলায় শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে আলোচনা সভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) স্থানীয়ভাবে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও ভাবগম্ভীর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শহীদ শরীফ ওসমান বিন হাদীর জীবন, আত্মত্যাগ, আদর্শ ও ইসলামী আন্দোলনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা শহীদের শাহাদাতকে ইসলামী আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন,
“শহীদরা কখনো মরে না, তারা জাতির হৃদয়ে চিরজীবী হয়ে থাকেন। শহীদ শরীফ ওসমান বিন হাদীর আত্মত্যাগ আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা দেয়।”

বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো সহজ ছিল না। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শ কখনো বৃথা যেতে পারে না।

সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, শহীদদের স্মরণ কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে তাঁদের আদর্শ বাস্তবায়ন করাই হবে প্রকৃত শ্রদ্ধা।

আলোচনা সভা শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper