1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নাগেশ্বরীতে উন্মুক্ত “১০ টাকার হাসপাতাল” – স্বল্প খরচে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায় - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ২:২৫|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নাগেশ্বরীতে উন্মুক্ত “১০ টাকার হাসপাতাল” – স্বল্প খরচে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়

মোঃ সোলায়মান গনি
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,
নাগেশ্বরীতে উন্মুক্ত “১০ টাকার হাসপাতাল” – স্বল্প খরচে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়
নাগেশ্বরীতে উন্মুক্ত “১০ টাকার হাসপাতাল” – স্বল্প খরচে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়

নাগেশ্বরীতে উন্মুক্ত “১০ টাকার হাসপাতাল” – স্বল্প খরচে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়

মোঃ সোলায়মান গনি, স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম ।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় জনস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষকে মাত্র ১০ টাকায় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এটি স্থানীয়ভাবে “১০ টাকার হাসপাতাল” হিসেবে পরিচিত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক মোঃ আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহনুর জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।

অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা অনুষ্ঠানে বলেন, “এই ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার বিভিন্ন স্থানে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, “সাশ্রয়ী স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে জনস্বাস্থ্য ডায়াগনস্টিকের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেওয়া হবে।”

প্রধান অতিথি মোঃ আবু জাফর বলেন, “অব্দুল কাদেরের নেওয়া এই মহৎ উদ্যোগকে সফল করতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ১০ টাকার হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে, এবং এটি আরও বিস্তৃত করতে আমাদের দপ্তরের সহযোগিতা সবসময় থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ন্যূনতম খরচে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার এলাকার সাধারণ মানুষের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper