নলছিটির খাস মহল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
নলছিটির খাস মহল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটির খাস মহল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

নলছিটির খাস মহল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

কামাল হাছান | নলছিটি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার খাস মহল বাজারে নির্ধারিত শেডের বাইরে দোকান বসানো এবং সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাপ্তাহিক হাটের দিনে নলছিটি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। বাজারের নির্ধারিত শেডের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শেডের বাইরে দোকান বসিয়ে ব্যবসা করা এবং বাজারের বাইরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

অভিযানকালে সরকারি নির্দেশ অমান্য করে বাজারের খালি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নলছিটি উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারের নির্ধারিত শেডের বাইরে, রাস্তায় অবৈধভাবে দোকান বসানো এবং সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত