নলছিটিতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

নলছিটিতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাশার, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, জেডএ ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। হাডুডু, ফুটবল, দাবাসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।