নলছিটিতে সারের গুদাম পরিদর্শন, ব্যবস্থাপনায় সন্তোষ কৃষি বিভাগের

  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
নলছিটিতে সারের গুদাম পরিদর্শন, ব্যবস্থাপনায় সন্তোষ কৃষি বিভাগের
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটিতে সারের গুদাম পরিদর্শন, ব্যবস্থাপনায় সন্তোষ কৃষি বিভাগের

নলছিটিতে সারের গুদাম পরিদর্শন, ব্যবস্থাপনায় সন্তোষ কৃষি বিভাগের

মোঃ সাব্বির আহমেদ | নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে সারের মজুত ও সংরক্ষণ পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এ সময় ঐতিহ্যবাহী হাজী আব্দুর রহমান খলিফার সার গুদামের সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

সম্প্রতি ঝালকাঠি কৃষি বিভাগের উপপরিচালক (ডিডি), নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, এসএপিপিওসহ কৃষি বিভাগের একটি প্রতিনিধি দল গুদামটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা গুদামে সংরক্ষিত সারের মজুত, সংরক্ষণ পদ্ধতি এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

পরিদর্শন শেষে গুদামের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তারা। এ সময় গুদামের বর্তমান কর্ণধার বেলায়েত হোসেন নান্নুকে ধন্যবাদ জানান তারা।

এদিকে নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের দায়িত্বশীলতা ও কৃষকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেওয়া এবং কৃষি বিভাগের কার্যক্রম মাঠপর্যায়ে কার্যকর করার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় কৃষকদের ভাষ্য, কৃষিসেবা সহজলভ্য করা, বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং সারসহ কৃষি উপকরণের সরবরাহ পরিস্থিতির ওপর নজর রাখায় উপজেলা কৃষি কর্মকর্তার ভূমিকা প্রশংসনীয়। কৃষকদের স্বার্থে এ ধরনের তদারকি ও কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা জানিয়েছেন তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত