নলছিটিতে মাদকের বিরুদ্ধে সচেতনতায় পশ্চিম প্রেমহার যুব সংগঠন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, October 4, 2026,
নলছিটিতে মাদকের বিরুদ্ধে সচেতনতায় পশ্চিম প্রেমহার যুব সংগঠন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটিতে মাদকের বিরুদ্ধে সচেতনতায় পশ্চিম প্রেমহার যুব সংগঠন

নলছিটিতে মাদকের বিরুদ্ধে সচেতনতায় পশ্চিম প্রেমহার যুব সংগঠন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পশ্চিম প্রেমহার যুব সংগঠন। এর অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। পাশাপাশি জুমার দিন বিভিন্ন মসজিদে ইমামদের বয়ানের সময় মুসল্লিদের উদ্দেশে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পড়ে শোনানো হয়েছে।

সংগঠনের স্থাপন করা ব্যানার ও ফেস্টুনে ‘মাদককে না বলুন’ স্লোগানের পাশাপাশি মাদককে সামাজিক ব্যাধি হিসেবে তুলে ধরা হয়েছে। মাদক থেকে নিজে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও দূরে রাখতে উৎসাহিত করা এবং সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম

শুক্রবার জুমার নামাজের আগে ও বয়ানের সময় বিভিন্ন মসজিদে সংগঠনের পক্ষ থেকে দেওয়া সচেতনতামূলক বার্তা মুসল্লিদের পড়ে শোনানো হয়। এতে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার কথা বলা হয়।

পশ্চিম প্রেমহার যুব সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম শুধু ব্যানার-ফেস্টুন স্থাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

পশ্চিম প্রেমহার যুব সংগঠন এলাকায় বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত