নলছিটিতে মহাসপ্তমীর মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী
- আপলোডের সময় : Saturday, October 17, 2026,

নলছিটিতে মহাসপ্তমীর মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী
শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত।
নলছিটি প্রতিনিধি ঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতি বৎসরের ন্যায় এ বৎসর ও ২২টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হইবে। নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ১৫৬ জন সদস্য-সদস্যাকে মোতায়েন করা হয়েছে।
পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা দায়িত্ব পালন করছেন। তাঁরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পূজামণ্ডপে সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি, সতর্ক অবস্থান এবং দর্শনার্থীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
নলছিটি উপজেলার ২২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।