1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলছিটিতে তিন দিনের ব্যবধানে আবারও ডাকাতি - আমার সকাল ২৪ |
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১১:০১|
ব্রেকিং নিউজ:
টানা ৩০ দিন রাতের দুধ-গুড় পান করার সম্ভাব্য উপকারিতা নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম আখাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড প্রচেষ্টা ১৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা ওসমান হাদীকে গুলি: আখাউড়া সীমান্তে বিজিবির সতর্কাবস্থা শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ১৪ ডিসেম্বর/২৫ইং — শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বাংলাদেশে ৫৮% স্তন ক্যান্সার রোগীর ধরন লুমিনাল এ ও বি বগুড়ায় ২৫ বোতল মাদক সিরাপসহ নারী গ্রেপ্তার নবনিযুক্ত ফরিদপুর পুলিশ সুপারের ঘোষণা: পুলিশ সুপার বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশে অংশ নিলেন শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুর-৪: মুফতি রায়হান জামিল নিজের নির্বাচনী ব্যানার পোড়ালেন মশাং চকমান সোনার বেগুন যুব সমাজের ১১তম কোরআন মাহফিল” বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সালথায় কৃষক দলের দোয়া মাহফিল দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক গ্রেফতার গোমস্তাপুর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে সালথায় এনসিপির মশাল মিছিল ডাকাতির ঘটনায় যুবক আটক নবীনগরে প্রকাশ্যে গুলাগুলি: ৫ জন গ্রেফতার উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে সালথায় জামায়াতের বিক্ষোভ শেখ হাসিনার নির্দেশেই হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে: দুলু শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ব্যক্তি নিহত শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরের প্রখ্যাত আলেম আল্লামা হেলাল উদ্দিন হুজুর ইন্তেকাল ফরিদপুরে অটোরিকশায় ছিনতাই চেষ্টা, জনতার হাতে আটক যুবক ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নলছিটিতে তিন দিনের ব্যবধানে আবারও ডাকাতি

কামাল হাছান
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫,
নলছিটিতে তিন দিনের ব্যবধানে আবারও ডাকাতি
নলছিটিতে তিন দিনের ব্যবধানে আবারও ডাকাতি

নলছিটিতে তিন দিনের ব্যবধানে আবারও ডাকাতি

কামাল হাছান, নলছিটি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ডাকাতির ঘটনা। উপজেলার বিভিন্ন গ্রামে একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও মূল অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

সর্বশেষ আজ (২৭ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটে নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের জুয়েল কাজীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। জুয়েল কাজী জানান, প্রথমে বিল্ডিং বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১০-১২ জনের একদল ডাকাত। পরে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং গামছা দিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে।

এক পর্যায়ে ডাকাতরা ধারালো চাপাতি দিয়ে জুয়েল কাজীর মায়ের ওপর আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। ডাকাতদল ঘরের ইস্টিলের আলমারি, ওয়ারড্রপ এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে জুয়েল কাজীর মা বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মাত্র তিন দিন আগে (২৪ এপ্রিল) একই ইউনিয়নের সিদ্ধকাঠি গ্রামে আবু সরদারের বাড়িতেও একই ধরনের ডাকাতির ঘটনা ঘটে। সেদিন গভীর রাতে ডাকাতদল হাত-পা বেঁধে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নেয়।

এছাড়াও গত ১১ এপ্রিল উপজেলার মগড়া ইউনিয়নের ডুবিল গ্রামে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির পর বসতঘরে আগুন ধরিয়ে দেয় ডাকাতদল।

আজ রবিবার (২৭ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শনে যান নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম। এ সময় তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নলছিটিতে একের পর এক ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, বারবার ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের নিষ্ক্রিয়তা ও তদন্তের ব্যর্থতার কারণেই অপরাধীরা ধরা পড়ছে না। এমনকি পুলিশ পরিচয় ব্যবহার করে তল্লাশির নামে ডাকাতির ঘটনাও ঘটেছে একাধিকবার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24