নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ সাব্বির আহমেদ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি, আমার সকাল ২৪

ঝালকাঠির নলছিটি উপজেলার ৯ নম্বর দপদপিয়া ইউনিয়নের পূর্ব ভরতকাঠী ও পশ্চিম বীর নারায়ণ এলাকায় খয়রাবাদ নদীর ভাঙন রোধ, রাস্তা নির্মাণসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মাণসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

কর্মসূচিতে মনীষা চক্রবর্তীসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন। বক্তারা বলেন, নদীভাঙনের কারণে এলাকার মানুষের বসতভিটা ও জমিজমা নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি সড়ক যোগাযোগের সমস্যার কারণে স্থানীয়দের নিয়মিত চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে স্থানীয় সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয়রা জানান, নদীভাঙন প্রতিরোধ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত