1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে মোঃ বাচ্ছু মল্লিক নামে এক ব্যক্তির করুণ মৃত্যু। - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে মোঃ বাচ্ছু মল্লিক নামে এক ব্যক্তির করুণ মৃত্যু।

মোঃ মাসুম বিল্লাহ
  • আপলোডের সময় : Monday, December 8, 2025,
নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে মোঃ বাচ্ছু মল্লিক নামে এক ব্যক্তির করুণ মৃত্যু।
নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে মোঃ বাচ্ছু মল্লিক নামে এক ব্যক্তির করুণ মৃত্যু।

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে মোঃ বাচ্ছু মল্লিক নামে এক ব্যক্তির করুণ মৃত্যু।

মোঃ মাসুম বিল্লাহ
স্টাফ রিপোর্টার

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের ফাঁদে পড়ে মো. বাচ্চু মল্লিক (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের বাড়ির পাশে জমিতে কাজ করতে যান মুক্তা মল্লিকের ছেলে ও ইছাপাশা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা বাচ্চু মল্লিক। এ সময় পার্শ্ববর্তী জমিতে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে লাইন টেনে ইঁদুর ধরার নামে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন একই গ্রামের মো. আলাউদ্দিন জোমাদ্দার ও মো. পিন্টু হাওলাদার। সেই ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাচ্চু। ঘটনার সময় পাশের মাঠে থাকা স্কুলশিক্ষার্থীরা বাচ্চুকে কাঁপতে দেখে চিৎকার শুরু করলে অভিযুক্ত আলাউদ্দিন ও পিন্টু দৌড়ে এসে দ্রুত খুঁটি থেকে লাইন খুলে গোপনে মাটির নিচে লুকিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বাচ্চুর পুড়ে যাওয়া হাতে কাঁদামাটি লেপে ঘটনাটি আড়াল করার চেষ্টাও করেন তারা। পরে স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহতের মেয়েজামাই মো. শাকিল হোসেন বলেন,
“শ্বশুর প্রতিদিনের মতো জমিতে কাজ করতে গিয়েছিলেন। আলাউদ্দিন আর পিন্টু ইঁদুর ধরার কথা বলে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল। সেই ফাঁদেই তিনি মারা গেছেন। পরে তারা বিষয়টি গোপন করার চেষ্টা করেছে।”নিহতের স্ত্রী সীমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার স্বামী গরিব মানুষ। নিজের জমিতে কাজ করতেন। কেউ এমনভাবে ফাঁদ পেতে রাখবে— ভাবতেও পারিনি। এটা আমার স্বামীর হত্যাকাণ্ড। আমি ন্যায়বিচার চাই।”
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় কয়েকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। সতর্ক করা হলেও তারা এ কাজ বন্ধ করেননি। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত আলাউদ্দিন জোমাদ্দার ইছাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত। ঘটনার পর তার স্কুল ও বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে পিন্টুর পরিবারও বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন,
“ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। তদন্তের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper