নলছিটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে গেলেন ইউএনও
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

নলছিটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে গেলেন ইউএনও
মোঃ সাব্বির আহমেদ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি, আমার সকাল ২৪
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফরহাদ হোসেনের বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সম্প্রতি চেরাগ আলী মাস্টারের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফরহাদ হোসেনের বসতঘরটি পুড়ে যায়। আগুনে ঘর ও ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যান ইউএনও প্রতীক কুমার কুন্ডু। তিনি পুড়ে যাওয়া ঘরটি ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুজন খানসহ স্থানীয় ব্যক্তিরা।
এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা লাঘবে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও স্থানীয়দের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।