1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
"নর্থ বেঙ্গ‌ল সুগার মিলে আজ আখ মড়াই মৌসুমের উদ্বোধন" - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৫৭|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

“নর্থ বেঙ্গ‌ল সুগার মিলে আজ আখ মড়াই মৌসুমের উদ্বোধন”

এ কে আজাদ সেন্টু
  • আপলোডের সময় : শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
"নর্থ বেঙ্গ‌ল সুগার মিলে আজ আখ মড়াই মৌসুমের উদ্বোধন"

নর্থ বেঙ্গ‌ল সুগার মিলে আজ শুক্রবার
আখ মাড়াই মৌসুমের উদ্বোধন।

লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ৯১তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ শুক্রবার।

মিল সূত্রে জানা যায়, শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) বিকেলে মিলের ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ।
মিল সূত্রে জানা যায়, মেসার্স সুরুজমাল ও নাগরমাল নামক প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানায় ১৯৩০ সালে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। পরীক্ষামূলক উৎপাদন ও বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন ১৯৩৩ সালে শুরু হয়। জাভা হতে ক্রয়কৃত সেকেন্ড হ্যান্ড মিল। অনুমোদিত মুলধন ছিল ৫০ কোটি টাকা। পরবর্তীতে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড ১৯৬৫ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে। যার ইক্ষু মাড়াই ক্ষমতা শুরুতে ১ হাজার ২২০ মেট্রিক টন থেকে বর্তমানে ১২ হাজার ২০০ মেট্রিক টন এবং চিনি উৎপাদন শুরুতে ১ হাজার ৫০০ মেট্রিক টন থেকে বর্তমানে ১৫ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। মিলের মোট জমির পরিমাণ কারখানা ও আবাসিক এলাকা ৬৬.১৫ একর। মিল এলাকার আয়তন ৩২৯ (১৫ কিলো মিটার) বর্গ কিলো মিটার। মোট চাষের পরিমাণ ২২ হাজার ৭২০ হেক্টর। মিলের ৩২টি আখ ক্রয় কেন্দ্র ১৫.১২৭৫ একর ৮টি বার্ণিজ্যিক খামারের জমির পরিমাণ ৪৮৭৮.০৫ একর মোট জমির পরিমাণ ৪৯৫৯.৬২৭৫ একর, ৮টি বাণিজ্যিক খামার নরেন্দ্রপুর খামার, গোবিন্দপুর খামার, ভবানিপুর খামার, কৃষ্ণা খামার, মূলাডুলি খামার, নান্দ খামার, বরাল খামার, বীজ বর্ধন খামার। মিলের ভেতর পুকুর পাড়ে (শহীদ সাগর) ১৯৭১ সালের ৫ মে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসক ও ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে ব্রাশ ফায়ার করে হত্যা করে। একটি ট্রেনিং কমপ্লেক্স, একটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, পাঁচটি ক্লাব, একটি চিকিৎসা কেন্দ্র, ৬০০টি বাসস্থান, স্থায়ী, মৌসুমী ও চুক্তি ভিত্তিক ১ হাজার ৬০ জন শ্রমিক কর্মচারী কর্মকর্তা নিয়ে মিলটি চালু রয়েছে। ২০১৪ সাল থেকে অধ্যবদি মিলের অবসর প্রাপ্ত প্রায় দুই শ শ্রমিকের ১৭ কোটি টাকা পাওনা রয়েছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মিলটিকে ২৫ বার লাভ ও ২৬ বার লোকসান গুনতে হয়েছে। বর্তমানে মিলটি ৮৩১ কোটি ৫৬ লাখ টাকা লোকসানে রয়েছে।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন বলেন, ২০২২-২০২৩ রোপণ মৌসুমে মিলের নিজস্ব ১ হাজার ৬০২ একর ও মিল এলাকায় ১১ হাজার ৫০০ জন কৃষকের ১৩ হাজার ৯৮ একরসহ মোট ১৪ হাজার ৭০০ একর জমিতে আখচাষ হয়েছে। ১০৩ কার্যদিবসে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.৫০ ভাগ। উৎপাদিত চিনির মূল্য ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। গত ২০২২-২০২৩ মাড়াই মৌসুমে ৫২ কর্মদিবসে ৮১ হাজার ৮২৯ মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০৭ মেট্রিক টন চিনি উৎপাদ করা হয়। চিনি আহরণের হার ছিল শতকরা ৫.৩৬ ভাগ।
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, এ বছর আখের মূল্য ১৮০ টাকা থেকে বৃদ্ধি করে ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী মৌসুমে তা বৃদ্ধি করে ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিদের কষ্টার্জিত আখের মূল্য সহজ ও নিরাপদ করতে বিকাশ সিস্টেম চালু করা হয়েছে। প্রান্তিক চাষিদের মধ্যে পূর্জির ব্যবস্থা করা হয়েছে। মিলকে লাভজনক ও চাষিদের আখ আবাদে উৎসাহিত করতে ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। মান সম্মত সার, কীটনাশক ও বীজ চাষিদের মধ্যে সরবরাহ, অবৈধ আখ মাড়াই ও পাচার বন্ধ করে মিলে আখ সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকরী ব্যবস্থা, মিলের নিজস্ব জমি (খামার) আধুনিকায়ন করে আখ উৎপাদন বৃদ্ধি, অনাবাদী জমি আবাদযোগ্য করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং শুকনা মৌসুমে সেচ কার্যক্রম নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

###
এ কে আজাদ সেন্টু
নাটোর
১০.১১.২৩

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper