নবজাতকের মৃত্যুর পর চিকিৎসকের ফেসবুক পোস্ট, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
নবজাতকের মৃত্যুর পর চিকিৎসকের ফেসবুক পোস্ট, তদন্ত কমিটি গঠন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নবজাতকের মৃত্যুর পর চিকিৎসকের ফেসবুক পোস্ট, তদন্ত কমিটি গঠন

নবজাতকের মৃত্যুর পর চিকিৎসকের ফেসবুক পোস্ট, তদন্ত কমিটি গঠন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রসূতির নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগে মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতালের দায় নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা খন্দকারকে সভাপতি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর চৌদ্দগ্রাম হাইস্কুল সংলগ্ন আল নুর হাসপাতালে শুভপুর ইউনিয়নের খামার পুষ্করিণী গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজমা আক্তারের প্রসব করানো হয়। পরিবারের অভিযোগ, ওই সময় নবজাতকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং পরে শিশুটির মৃত্যু হয়। প্রসবের সময় চিকিৎসক ডা. খাইরুন্নাহার কেয়া দায়িত্বে ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর প্রসূতির স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চিকিৎসক ডা. খাইরুন্নাহার কেয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের উদ্দেশে একটি পোস্ট দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ওই পোস্টে তিনি প্রসবজনিত বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

পরে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে ডা. খাইরুন্নাহার কেয়া তার ফেসবুক পোস্টের বিষয়টি স্বীকার করে বলেন, তিনি যা লিখেছেন তা তার ফেসবুক অ্যাকাউন্টেই রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ঘটনাটি নিয়ে চিকিৎসকের দেওয়া মন্তব্য কর্তৃপক্ষের জন্য বিব্রতকর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত