নতুন বছরে বড় পদক্ষেপ নিলেন কিম জং উন
- আপলোডের সময় : Friday, December 26, 2025,

নতুন বছরে বড় পদক্ষেপ নিলেন কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০২৬ সালে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন। তিনি নতুন গোলাবারুদ উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনাও ঘোষণা করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শনকালে বলেন, সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণে উৎপাদন ক্ষমতা বাড়ানো জরুরি। তিনি পারমাণবিক সাবমেরিন কারখানাও পরিদর্শন করেন এবং দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিনকে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করে মোকাবিলার অঙ্গীকার করেন।
উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশটির লক্ষ্য হলো নিখুঁত আঘাতের সক্ষমতা বৃদ্ধি ও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জন্য চ্যালেঞ্জ তৈরি করা।
একই সময়ে, ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টি ২০২৬ সালের শুরুতে পাঁচ বছর পর প্রথম কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে, যেখানে পরবর্তী পাঁচ বছরের অর্থনৈতিক ও সামরিক উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।