নতুন নিষেধাজ্ঞায় ইরানকে পরাজিত করা যাবে না: আরাগচি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
নতুন নিষেধাজ্ঞায় ইরানকে পরাজিত করা যাবে না: আরাগচি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নতুন নিষেধাজ্ঞায় ইরানকে পরাজিত করা যাবে না: আরাগচি

নতুন নিষেধাজ্ঞায় ইরানকে পরাজিত করা যাবে না: আরাগচি

নতুন করে ইতিহাসের কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকিকে হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটনের নতুন এই পদক্ষেপও তেহরানকে পরাজিত করতে পারবে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের পথ থেকে সরে পুরোনো নিষেধাজ্ঞার পরিকল্পনায় ফিরে যাওয়াই প্রমাণ করে যে তারা হতাশ হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘তারা সামরিক অভিযান থেকে সরে একই পুরোনো পরিকল্পনা সামনে আনছে। এটি দেখায় যে তারা হতাশ।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যেও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে দাবি করেন আরাগচি। এ সময় তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। অনুমোদনহীন তেলবাহী ট্যাংকারকে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

বিশ্বের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে এই বাধার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর আগে তিনি ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন।

আরাগচি বলেন, কোনো সমাধানে পৌঁছাতে হলে ওয়াশিংটনকে ইরানের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। ন্যায় ও মর্যাদার ভিত্তিতে সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কখনো ভয় পাইনি। তাদের সব পদক্ষেপ—তা অবরোধ হোক কিংবা সামরিক অভিযান—ব্যর্থ হয়েছে। তাদের এই নতুন উদ্যোগও ব্যর্থ হবে।’

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি আগে থেকেই ব্যাপক চাপে রয়েছে। এর মধ্যে দেশটির বিভিন্ন অবকাঠামোয় একের পর এক হামলা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর হাজারো মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট চীনের প্রতি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। কেপলারের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ইরান থেকে সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ৮০ শতাংশের বেশি কিনে থাকে চীন। তবে বেইজিং নিষেধাজ্ঞার পরিবর্তে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত