
বিশেষ প্রতিনিধি, শাহ তাহসিন | স্টাফ রিপোর্টার:
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সিলেট বিভাগীয় পর্যায়ে কারাতে ও জুডো ইভেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন কোচ এম. এ. মাসুদ রানা (Senshi)। পুরো আয়োজন জুড়ে তাঁর দায়িত্বশীল ভূমিকা ও নেতৃত্বে ক্রীড়াবিদ, কোচ ও আয়োজকদের মধ্যে সৃষ্টি হয় এক স্মৃতিময় পরিবেশ।
অনুষ্ঠান চলাকালে তিনি সিলেট বিভাগের ক্রীড়া অগ্রযাত্রার জন্য সফলতা কামনা করেন এবং তরুণ খেলোয়াড়দের আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে সিলেট বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন আনতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, এম. এ. মাসুদ রানার অভিজ্ঞতা ও নিবেদন কারাতে ও জুডো ইভেন্টকে সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর নামে কারাতে সংশ্লিষ্ট কার্যক্রমের পরিচিতিও ক্রীড়া অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভবিষ্যতে সিলেট বিভাগের ক্রীড়াক্ষেত্রে আরও বিস্তৃত ভূমিকা রাখবে এবং নতুন প্রতিভা বিকাশে সহায়ক হবে।
সবার প্রত্যাশা—সিলেট বিভাগ আগামী দিনে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাবে বহুদূর।