
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
জানা যায়, তিনি জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের সন্তান। তিনি সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল-এর পুত্র।
মল্লিক আহসান উদ্দিন সামী ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্ব দিয়ে থাকেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে নড়াইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের আস্থা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে, স্থানীয় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তাঁর নতুন দায়িত্বে যোগদানকে স্বাগত জানিয়ে সফলতা কামনা করেছেন।