নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম

, , নির্বাহী সম্পাদক:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম

নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম

শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘নজরুল বর্ষ ২০২৬’-এ সুনামগঞ্জ জেলা পর্যায়ে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অপূর্ব দাস ওম। এ সাফল্যের মধ্য দিয়ে সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

এর আগে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায় অপূর্ব। পরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করে সে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
লালমনিরহাটে মাদক ও যৌতুকবিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি লালমনিরহাটে মাদক ও যৌতুকবিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

তার এই সাফল্যে বিদ্যালয়সহ পুরো উপজেলায় আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা জানান, জগন্নাথপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক এবং জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা অপূর্বের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী অপূর্ব দাস ওমকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অপূর্ব দাস ওমের এই অর্জন জগন্নাথপুরের প্রাথমিক শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত