নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. সুজন মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দেশব্যাপী নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় রাধারমণ দত্ত মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা (ছাদ) মাস্টার।

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, জগন্নাথপুর থানার উপপরিদর্শক নুরুল আলম, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী এবং কবি, সংগঠক, সাহিত্য গবেষক ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অতিথিরা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন দ্রোহের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতে প্রেম, সাম্য ও মানবতার যে চেতনা উচ্চারিত হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

আলোচনা সভায় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ। তিনি বলেন, ১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হন।

তিনি আরও বলেন, কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে নজরুল ইসলামের অসামান্য অবদান আজও মানুষকে সাম্য, মানবতা ও ন্যায়ের আদর্শে উদ্বুদ্ধ করে।

আলোচনা শেষে নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত