1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৯:০৩|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

মোঃ আব্দুস ছালাম | আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ-০৬ (আত্রাই–রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন উপলক্ষে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশবাসী একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ ফিরে পেয়েছে। আত্রাই–রাণীনগরের সর্বস্তরের মানুষ ধানের শীষকে সমর্থন দিতে প্রস্তুত। জনগণের অধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, নওগাঁ-০৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হয়েছে। এই আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এস এম রেজাউল ইসলাম রেজুর হাতকে শক্তিশালী করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রাণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য। আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠিতভাবে কাজ করে যাচ্ছি।

আত্রাই উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। সকল প্রার্থী যেন নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

মনোনয়নপত্র উত্তোলনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper