নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। পূর্ববর্তী ওসি মো. আব্দুল করিমের বদলিজনিত কারণে এ পরিবর্তন আসে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মাহবুব আলম আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার।
তিনি আরও জানান, আত্রাইকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ-জনতা সমন্বয় আরও জোরদার করা হবে। ভিকটিম ও সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়া সেবা পায়, সেই পরিবেশ নিশ্চিত করাই তার লক্ষ্য।
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে থানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।