নওগাঁর আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ
- আপলোডের সময় : Saturday, October 17, 2026,

নওগাঁর আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-আত্রাই আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলো নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন পর্যন্ত এলাকা জুড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতিকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক মহোদয়ের এই সুন্দর উদ্যোগের ফলে আত্রাইয়ের সড়কটি ভবিষ্যতে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে সেজে উঠবে। আমরা আশা করি, শুধু চারা রোপণই নয়, এগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে সে জন্য স্থানীয় সর্বস্তরের জনগণও রক্ষাণাবেক্ষণে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, শ্রমিক দল নেতা মো. পলাশ প্রমুখ।
এছাড়াও উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মোঃ আব্দুস ছালাম



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।